বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে জীবনমুখী শিক্ষা, দক্ষতা ও মৌলিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার ‘ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ২০২২’ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামসুন নাহার হলের যৌথ উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় এই মহড়ার আয়োজন করা হয়।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহনারা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া হলের খ-কালীন আবাসিক শিক্ষক সামশাদ নওরীন এবং শামসুন নাহার হলের খ-কালীন আবাসিক ড. শিক্ষক ফারজানা আহমেদ (শান্তা)। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং রোকেয়া হল ও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই মহড়া আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও ভবনে এই মহড়া পরিচালনা করা হবে এবং ইতোমধ্যেই বেশ কয়েকটি হলে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি অগ্নিকান্ড, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের মহড়া ও প্রশিক্ষণ বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
সব মন্তব্য
No Comments