রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সাবেক সংরক্ষিত নারী পৌর কাউন্সিলর ডেইজী বেগমকে সভাপতি ও মোসাম্মৎ নুরুন্নাহারকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা মহিলা দলের অনুমোদিত কমিটি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর অনুমতিক্রমে মঙ্গলবার রাতে বানারীপাড়া উপজেলা মহিলা দলের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখ্যযোগ্যরা হলেন উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট পারুল বেগম, মোসাম্মৎ ইসরাত জাহান, সৈয়দা হেলেনা ও ইসরাত জাহান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোসাম্মৎ মরিয়ম বেগম,সহ-সভাপতি ইয়াসমিন আক্তার লাকী, মোসাম্মৎ সাহানা পারভীন,রওশনারা বেগম ও সুমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাম্মৎ হাদিয়া বেগম, আফরোজা বেগম ও শাহনাজ খাঁন,সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফা ও শিল্পি বেগম, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, প্রচার সম্পাদক বিলকিস বেগম,সহ-প্রচার সম্পাদক পেয়ারা বেগম, দপ্তর সম্পাদক রেখা বেগম,সহ-দপ্তর সম্পাদক মোসাম্মৎ হালিমা, শিক্ষা বিষয়ক সম্পাদক খাদিজা বেগম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পারভীন আক্তার পিয়ারা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফা নাজনিন, ছাত্রী বিষয়ক সম্পাদক আসমা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক মোসাম্মৎ শিরিণ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিণ আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোসাম্মৎ মেরিনা বেগম, পরিবার কণ্যাণ বিষয়ক সম্পাদক মোসাম্মৎ খাদিজা খানম, সমবায় বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রওশনারা বেগম, শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মৎ শিল্পী বেগম,স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ হাজেরা বেগম, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক মোসাম্মৎ নাছরিন বেগম ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সালমা বাহাদুর। বাকী ১৬ জনকে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এদিকে নবগঠিত উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ডেইজী বেগম ও সাধারণ সম্পাদক মোসাম্মৎ নুরুন্নাহারসহ নেতৃবৃন্দকে বানারীপাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments