আন্তর্জাতিক ডেস্ক: অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করেছে রাজ্য সরকার। বুধবার, ২০ মে আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করা হয়। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং কাঁটাতারবেষ্টিত এলাকা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের বড় অংশ পশ্চিমবঙ্গের আওতায় পড়ে এবং এর মধ্যে এখনও উল্লেখযোগ্য অংশ কাঁটাতারবিহীন রয়েছে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় প্রয়োজনীয় জমি বিএসএফকে দেওয়া হয়নি, ফলে সীমান্ত নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ করা যায়নি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার অংশ হিসেবেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগের রাজ্য সরকারের সময় থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া আটকে ছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি গতি পায় এবং নির্ধারিত সময়ের মধ্যেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বিএসএফকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরসহ গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এর বড় অংশ ইতোমধ্যে কাঁটাতার দিয়ে বেষ্টিত হলেও এখনও কিছু অংশে কাজ অসম্পূর্ণ রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments