ডেস্ক রিপোর্ট: বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ ও মুজিবনগর ভাঙচুর এর ঘটনায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং মব জাস্টিসের প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে গণফোরাম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গণফোরামের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, সকল নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে ভাঙচুর, আইন-শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে মব জাস্টিসের মত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঘটেছে। যার ফলে সারাদেশে জনমনে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর এ নিরবতার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অসত্য বক্তব্যের অজুহাতে দেশব্যাপী এমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাতে আইনের শাসন কিংবা ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, এসব ঘটনা সমূহ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের প্রতি হুমকি স্বরূপ। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments