ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মেকাহাম্মদ কাদের এমপি বলেছেন, ভয়াবহ রুপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগি ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগষ্ট পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯৬৮ জন। আর মারা গেছেন ইতিহাসের সব চেয়ে বেশি ৩০৩ জন। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা। সাধারণ মানুষ মনে করছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বেশি। সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫২৩ জন। আর রাজধানীর বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বরিান্দা, করিডোর এবং সিড়ির নিচেও ডেঙ্গু রোগি সচিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দুই সিটি কর্পোরেশনের ব্যার্থতায় ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যার্থতায় সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রনে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
সব মন্তব্য
No Comments