কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছে। আহতরা হলো মহিপুর থানার এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, মোটরসাইকেল চালক ইউসুফ, স্থানীয় দুলাল সরদার। এ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা নামক এলাকায়। আহতদেরকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের একটি দুষ্কৃতিকারী দল পৌরগোজা নামক গ্রমে প্রবেশ করে। এ সময় তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তিতি চালায়। স্থানীয়দের খবরে কাছাকাছি টহলে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্যসহ স্থানীয় আরও দুই জন আহত হয়েছেন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া দিলে দুষ্কৃতিকারীরা সটকে পড়ে।
মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এছাড়া আরো স্থানীয় দু’জন আহত হয়। তবে অপরাধীদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments