সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রেীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় ৭টায় সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে ইটাগাছা হাটের মোড় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলিমুজ্জামান আলীম।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মহসিন আলম, শিবলুর রহমান শিবলু, আসাদুজ্জামান খোকা, সাদ্দাম হোসেন, রুহুল আমিন পাড়, কৃষক দলের শামীম কবীর সুমন, আলী হোসেন, বি এম রাশেদ, মোহাম্মদ কুদ্দুস আলী, সোহেল রানা, মোঃ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ রওশন আলী, ছাত্র দলের মোহাম্মদ শরিফুল ইসলাম সজীব, মনজুর আলম মোরশেদ মিলন, মোঃ আবু রায়হান, ফারহান মাসুক সহ জেলা ও উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments