জাতিসংঘের রিপোর্ট
স্টাফ রিপোর্টার: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জনকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১২-১৩ শতাংশ অর্থাৎ ১১৮ জনই শিশু। নিহতদের সিংহভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন। এছাড়া সারা দেশে অন্তত ১৪ হাজার ব্যক্তি আহত হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৪ জনের মরদেহ উত্তোলন করে সিআইডি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বুধবার (১৫ জুলাই) সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে জানান, ১৪০০ শহীদের মধ্যে এখন পর্যন্ত ৮৬৫ জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে ১১৪টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছিল। এর মধ্যে ৯টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনার সাথে মিলিয়ে এ পর্যন্ত ৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম জানিয়েছে, তারা ২০২৪ সালের জুলাইয়ে ৮০ জন এবং আগস্টে ৩৪ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করেছিল।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পাশাপাশি ১১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নারী বিক্ষোভকারীরাও শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকির শিকার হয়েছেন। এছাড়া পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের ঘটনায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে কাজ করছে। শহীদদের পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments