দৌলতপুরে জামায়াতের সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা জামায়াতের আমির কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতের প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন।
এসময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ন্যায়-নিষ্ঠ সমাজব্যবস্থা দেখতে চান বলেই অনেকেই তাদের দলে যোগ দিচ্ছেন।
সমাবেশে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। দেশের সকল নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। আর এজন্য তিনি সকলকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান।
পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী ও সর্মকরা অংশ নেয়।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments