সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের সম্মেলনের তারিখ জেলা কমিটির সভায় ঘোষনা করা হয়। এছাড়া সভায় ১৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে শহরের রানীগঞ্জ বাজারস্থ জামালপুর সদর মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে জেলা কমিটির সভায় এ তারিখ ও কমিটি ঘোষনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সাবেক সভাপতি সুমন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারন সম্পাদক মাফিজুর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটি আহ্বায়ক ফরিদ সরকার ও সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক ইমন আকন্দ।
কমিটির সভা শেষে জানা যায়, আগামী ১৩ জুলাই রবিবার সরকারী আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কাউন্সিল অধিবেশন কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এবিষয়ে জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার জানান, আমরা এবারের ১৭ তম জেলা সম্মেলন খুবই সুন্দরভাবে করতে চাই। আগামী ১৩ জুলাই সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে। এজন্য ১৭ জনের সম্মেলন প্রস্তুতি কমিটিও করা হয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments