বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় নীতি প্রতিযোগিতা’য় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব আজ সোমবার সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় এই পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত পাঁচটি দল, ‘দীপশিখা’, ‘টর্চলাইট’, ‘জ্ঞানবিস্তার’, ‘চেঞ্জমেকার’ ও ‘অভিযাত্রী’ নিজেদের উদ্ভাবনী ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন ও বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অধিকর্তা প্রফেসর মো. একরামুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, রাবি আইন বিভাগের সভাপতি প্রফেসর সাইদা আঞ্জু, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments