ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত ৮ জুলাই রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ভোটে নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।
সভায় সিজেএফডির নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক হয়েছেন মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
১৫ সদস্যের কমিটিতে সাতজন কার্যনির্বাহী সদস্য হয়েছেন: প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।
অনুষ্ঠানে নির্বাচিত ও বিদায়ী কমিটির নেতারা সিজেএফডির সার্বিক কার্যক্রম আরও গঠনমূলক ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments