সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে গরু চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান হবি (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন গরু চোর।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর ইউনিয়নের মেগারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজন পুলিশ হেফাজতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত হাবিবুর রহমান হবি (৪৫) বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আব্দুল হকের ছেলে।
আহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ (২৮) ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বালিয়াচন্টী এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।
স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুরের দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে ট্রাকটি একটি বসত বাড়িতে ঢুকে উল্টে যায়।
ট্রাকে মোট ৮-৯ জন চোর ছিল, একজন ট্রাকের নিচে চাপা পড়ছে ঘটনাস্থলেই মারা গেছে। দুইজন দুই জায়গায় পড়েছিল আর বাকিগুলো পালিয়ে গেছে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে পুলিশ হেফাজতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments