দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আল মামুন নিজ এলাকার বড়গাংদিয়া কলেজ মোড়ে সাধারন মানুষের সাথে কথা বলছিলেন। এসময় কালিদাসপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরোজ আল মামুনকে জানান দৌলতপুর থানার ওসি তাকে দেখা করতে বলেছেন বলে তাদের সাথে যেতে বলেন। পরে দৌলতপুর থানার পিকআপ ঘটনাস্থলে গিয়ে ফিরোজ আল মামুনকে গ্রেপ্তার করে থানায় নেয়।
ফিরোজ আল মামুনকে গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকার আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে করা হয়েছে।
উল্লেখ্য, ফিরোজ আল মামুন দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের পরপর ৩বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
এদিকে সকলের জনপ্রিয় ব্যক্তি ফিরোজ আল মামুনকে বিনা দোষে গ্রেপ্তার করায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেইসাথে তার মুক্তির দাবি জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments