ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থীদের আইন, ঘটনা এবং আদালতের বাস্তব কাজকর্ম দক্ষতা বৃদ্ধি করতে 'ব্যবহারিক জ্ঞান, মৌখিক এবং অ্যাডভোকেট দক্ষতা বৃদ্ধিতে মুটিংয়ের ভূমিকা' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি মুট কোর্ট সোসাইটি কর্মশালাটি আয়োজন করে। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা।
বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওয়ানা শারমিন নিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা এবং সহযোগী অধ্যাপক ড. মাকসুদা খাতুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুট কোর্টের উদ্দেশ্যে এবং গুরুত্ব তুলে ধরেন।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, গ্রাজুয়েশন শেষে কোর্টে অ্যাডভোকেটশিপ পেশায় ঢুকতে শিক্ষার্থীদের আইনবিষয়ক অনেক জ্ঞান প্রয়োজন। এই মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের পূর্বেই কোর্টের বাস্তব জ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে। যা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: সেলিম তোহা বলেন, আইন পেশায় একটি নির্দিষ্ট সময়ে সুসংহতভাবে মৌখিক যুক্তি উপস্থাপনের সামর্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী মুট কোর্ট সোসাইটি সিম্পোজিয়াম, ডিবেট প্রতিযোগিতা, কর্মশালা, ট্রেনিং প্রোগ্রাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক আয়োজন করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে আইন বিভাগের সুনাম বয়ে আনবে।
আলোচনা সভা শেষে বিভাগের দুইশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments