স্টাফ রিপোটার: নির্বাচন কমিশনের মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে সকাল আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে প্রথম বারের মত একসাথে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে। এছাড়াও সিসি টিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন।
খুলনা সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন এবং বরিশাল সিটি কর্পোরেশনের ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
খুলনা সিটি কর্পোরেশনে মোট ৩১ টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। ভোট কক্ষ রয়েছে ১৭৩২ টি। ২৩১০ টি ক্যামেরার মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিং করা হচ্ছে । অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মোট ৩০ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬ টি। ভোট কক্ষ ৮৯৪ টি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ১১৪৬ টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও কক্সবাজার পৌরসভা নির্বাচন ৪৩ টি কেন্দ্রে ৩৩১টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
২৩ টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ২৩৫ টি সিসি ক্যামেরায় ২৮৭১ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪৫৮ টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments