ডেস্ক রিপোর্ট: গণিতের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিকস ইনভাইটেশনাল ২০২৫' প্রতিযোগিতায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের দুই শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা সব গণিত প্রতিভাবান শিক্ষার্থীরা অংশ নেয়।
গ্লেনরিচ সাঁতারকুল ক্যাম্পাসের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরিয ইনতিশার চৌধুরী পঞ্চম শ্রেণি বিভাগে এই প্রতিযোগিতায় গোল্ড পদক জিতেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আরিয এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সে এ বছর আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ভিআইএমসি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে।
গ্লেনরিচ উত্তরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আয়্যান জামান এই প্রতিযোগিতায় সিলভার পদক অর্জন করেছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সে গণিত এবং সমস্যা সমাধানে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল।
শিক্ষার্থীদের এই অর্জন সম্পর্কে গ্লেনরিচ ইন্ট্যারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল অম্লান কে সাহা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক পরিশ্রম থাকলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আমরা চাই, তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।
বাংলাদেশ থেকে এই দুই শিক্ষার্থীসহ ২২ সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পুরো দল মিলে দেশে নিয়ে এসেছে ৪টি গোল্ড মেডেল, ৬টি সিলভার মেডেল, ৮টি ব্রোঞ্জ মেডেল ও ৪টি মেরিট অ্যাওয়ার্ড।
প্রতিযোগিতায় অংশ নেওয়া এই দলকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (ডব্লিউএমআই) অফিসিয়াল পার্টনার ‘বাংলার ম্যাথ’। তাদের নিবিড় প্রশিক্ষণই শিক্ষার্থীদের এমন উচ্চমানের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের এই অর্জন উদযাপনের পাশাপাশি তাদের সম্ভাবনা বিকাশে নিরলস কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments