সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালতলা এলাকার ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই পণ্যের গায়ে আগাম তারিখ ব্যবহারের অভিযোগে এই জরিমানা করা হয়।
সোমবার, ২৯ জুন ২০২৬ সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ২৯ জুন উৎপাদিত কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে ৩০ জুনের আগাম উৎপাদন তারিখ ব্যবহার করা হয়েছে। এছাড়া উৎপাদন এলাকায় অতিরিক্ত মাছির উপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুরে খাওয়া কেক-বিস্কুটও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মাদ তালেবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক।
কর্মকর্তারা জানান, খাদ্যদ্রব্যে আগাম তারিখ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। প্রথমবারের অপরাধ বিবেচনায় সীমিত জরিমানা করে দ্রুত উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments