ডেস্ক রিপোর্ট: দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানোর রাজনৈতিক কর্মকাণ্ড কতটা ভয়ঙ্কর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তার উপযুক্ত উদাহরণ বলে মনে করে যুব বাঙালি।
আজ সোমবার (১ এপ্রিল ২০২৪) সংগঠনটির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
নেতৃবৃন্দ বলেছেন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে বুয়েট শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা।
নেতৃবৃন্দ বলেন, দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটিয়ে ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির কারণে বুয়েট কর্তৃপক্ষের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত তা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিপথগামী করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। একই সঙ্গে আমরা আশঙ্কা করছি, বুয়েট সহ শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক মনস্ক রাজনীতি নিশ্চিত না হলে বাঙালিত্বের প্রতি শিক্ষার্থীদের যে আবেগ তা উগ্র কর্মকাণ্ডের দিকে ধাবিত করতে পারে।
অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরণের অগণতান্ত্রিক দ্বৈতনীতি বাতিল করে বাংলা ও বাঙালিত্বের বিকাশের পথকে প্রশস্ত করতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় চিন্তার অগ্রগতি সাধনে দলীয় লেজুড়বৃত্তি বন্ধের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments