আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমানের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন) দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নমশের আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক এর নেতৃত্বে কর্মরত ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিকরা এ মতবিনিময় করেন।
এর আগে জেলা পরিষদের প্রশাসক মো. হুমায়ুন কবির রুমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিক নেতাকর্মীগন। এসময় জনাব হুমায়ূন কবির রুমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং এলাকার সকল সম্ভবনা জাতির সামনে তুলে ধরা সহ সমাজের সকল অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহবান জানান। এছাড়াও তিনি যে কোন প্রয়োজনে ঝিনাইগাতী প্রেসক্লাবের জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আরএম সেলিম শাহী, অর্থ সম্পাদক ইউসুফ আলী সরকার, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, হারুন অর রশিদ দুদু, মোহাম্মদ আবু হেলাল, সাইফুল ইসলাম জুয়েল, আনিছ আহমেদসহ ঝিনাইগাতী প্রেসক্লাবের কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments