সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সিংড়া ফেরিঘাট এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক আব্দুল হকের সভাপতিত্বে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হন কর্পোরাল আব্দুল ওয়াদুদ স্বপন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সার্জেন্ট আলহাজ্ব মো. মহসিন আলম।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফজলু হক, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments