স্টাফ রিপোটার: বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভূগে। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। আওয়ামী লীগ জন ধিকৃত একটি রাজনৈতিক দল। জনগণ থেকে এরা অনেক দূরে সরে গেছে। তাই অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না।
মঙ্গলবার শেরে বাংলা নগর থানাধীন ২৭, ২৮, ৯৯ নং ওয়ার্ড ও তেজগাঁও থানাধীন ২৫, ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক পৃথক ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ, মো: শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পৃথক ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিগণ এতে সভাপতিত্ব করেন।
আমিনুল হক বলেন, দেশের জনগণ থেকে প্রত্যাখিত হয়ে আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্বা বিলিয়ে দিয়েছে। আর যে প্রভূরা বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ সরকারকে অকুন্ঠ সমর্থন দিচ্ছেন সেসব প্রভূ রাষ্ট্রকে বয়কট করতে আজ দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়। হরণ করা হয় মানুষের বাকস্বাধীনতা। এরজন্য সাধারণভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয় না। এবারও গণঅভ্যুত্থানেই এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments