বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জের আলীর পাড়া গ্রামে ছাগল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৪৫) নামে ১ জন খুন হয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। অপর ঘটনায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সিংঙ্গেরচর গ্রামে আরিফ হোসেন(২২)নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল বৃহস্পতিবার উভয় লাশ উদ্ধার হয়।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ২৬ এপ্রিল ছাগল নিয়ে একটি ঘটনায় দুই পক্ষের মধ্যে সামান্য ঝগড়া ও কথাকাটাকাটির হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে পুন:রায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৪৫) নামে ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ আলীরপাড়া গ্রামের ভোসর ব্যাপারির ছেলে মানিক মিয়া(৫৬) ও রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া(২৭)কে আটক করেছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
পৃথক ঘটনায় ২৭ এপ্রিল সকালে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিঙ্গেরচর গ্রাম থেকে আরিফ হোসেন(২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ২৬ এপ্রিল দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিঙ্গেরচর গ্রামের নিজ বাড়ি থেকে রাত অনুমান ১০ ঘটিকার সময় নিখোজঁ হয় আরিফ হাসান। আরিফ বকশীগঞ্জের আলীরপাড়া গ্রামের গাজী হাজী আমানুজ্জামান মর্ডাণ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নিখোজেঁর পর পরিবারের লোকজন খোঁজাখোজি করেও আরিফের সন্ধ্যান পাননি। ২৭ এপ্রিল সকালে মালিচর জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আরিফ হাসানের রক্তাক্ত লাশ উদ্ধার হয়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, উভয় ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত ও তদন্ত চলমান রয়েছে। পুলিশ কর্তৃপক্ষের নির্দেশ ও উভয় পরিবারের অভিযোগ অনুযায়ি পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments