বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে দু’দিনব্যাপী বৈশাখী উৎসব আজ ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মেহেদী ও আলতা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙ খেলা ও ফ্লাশমব, মিস রোকেয়া প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদ এই উৎসব আয়োজন করেছে।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা-সহ হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এই বৈশাখী উৎসবে নাগরদোলা ও বায়োস্কোপের আয়োজন রয়েছে। এছাড়া, বিভিন্ন স্টলে আলতা, কলকা, মেহেদী ও মিষ্টান্নের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments