রাজশাহী অফিস: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বাংলাদেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশে উদ্যাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিন পবিত্র ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেন।
দিনটি উপলক্ষ্যে প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে জামাতটি হযরত শাহ্ মখদুম দরবার শরীফের দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments