ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপডি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে লামিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারী ধর্ষক সাকিব, শিফাত গং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, শনিবার রাত নয়টায় ঢাকার শেখেরটেকের বাড়িতে আত্মহত্যা করেন লামিয়া। এর আগে গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলায় তার বাবা শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সাকিব, সিফাত গং তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তারা শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
নেতৃবৃন্দ বলেন, " অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাজের সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments