রাজশাহী অফিস: সোমবার দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার আবাসিক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদিরপুর বিওপি’র প্রধান গেইট থেকে প্রায় ১০ গজ উত্তর–পূর্ব দিকে অবস্থিত ওই বাসাটি ছিল স্থানীয় মোঃ বাবু মিয়া (৩৫), পিতা মৃত ওয়ালিউল ইসলাম, গ্রাম বিদিরপুর, পোস্ট পিরিজপুর, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী এর।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বিদিরপুর বিওপি ক্যাম্পে অবস্থানরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। একইসঙ্গে গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বিজিবির সঙ্গে যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।
বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনসাধারণের সমন্বিত তৎপরতায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি জানিয়েছেন, “বিজিবি সর্বদা জনগণের পাশে আছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তার ক্ষেত্রেও আমাদের সদস্যরা সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।”
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments