মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল রোজা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল রোজা পালন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
রবিবার (৩০ নভেম্বর) তেঁতুলঝোড়ার পূর্বহাটি এলাকার জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় ইফতারের পর শাওন সরকার বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া ও মাহফিলে মাদরাসার কমলমতি শিক্ষার্থী, হাফেজ ও আলেমরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশের কল্যাণ কামনা করেন। সকলের একটাই চাওয়া বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ফিরে আসে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments