দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছোটভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেছে বড়ভাই মুক্তার শেখ (৬২) নামে এক বৃদ্ধের। পরকীয়া সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে ছোটভাই আনারুল শেখ লাঠি দিয়ে মাথায় আঘাত করলে বড়ভাই মুক্তার শেখ মারা যান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিসনাপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত মুক্তার শেখ একই গ্রামের মৃত জমির শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে নিহত মুক্তার শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে ছোটভাই আনারুল শেখের স্ত্রীর সাথে বড়ভাই মুক্তার শেখের ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে ছোটভাই আনারুল শেখ ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে বড়ভাই মুক্তার শেখের মথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মথুরাপুর গ্রামবাসী সাক্কীর আহমেদ জানান, ছোটভাইয়ের বৌয়ের সাথে ঝগড়া বিবাদের জের ধরে ছোটভাই আনারুল শেখ লাঠি দিয়ে তার বড়ভাই মুক্তার শেখের মাথায় আঘাত করলে সে মারা যান।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে ছোটভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই মারা গেছেন। নিহত বড়ভাই মুক্তার শেখের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments