স্টাফ রিপোটার: আগামী ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উদযাপনে গৃহিত বছরব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রবিবার বিকাল ৪টায় নগরী বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ও সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট, জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় কমিটির ঢাকায় অবস্থানকারী নেতৃবৃন্দ ও মহানগর কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রবীন জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথসভায় বক্তব্য রাখেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মীর হোসাইন আখতার, ফজলুর রহমান বাবুল, আফরোজা হক রীনা, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মোহাম্মদ নুরুন্নবী, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোট সহ-সভাপতি আমিনুল আজিম বনি, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কণক বর্মন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-ম) সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সভায় আগামী ১ অক্টোবর বিকালে ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল, ৩১ অক্টোবর ঢাকায় সমাবেশ, অক্টোবর-নভেম্বর- ডিসেম্বর-জানুয়ারি এই চার মাসে জেলা-উপজেলায় জনসভাসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতির খুটিনাটি দিক নিয়ে আলোচনা হয়।
যৌথসভায় দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি তার ভাষণে বলেন, বাংলাদেশ ও জনগণকে ৩টা শত্রুকে মোকাবেলা করতে হচ্ছে। এই ৩ শত্রুগোষ্ঠী হলো: ১. রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা দূর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী, চাটার দল, চোরের দল; ২. জনগনের পকেট কাটা বাজার সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট এবং ৩. বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক অস্তিত্ব অস্বীকারকারী ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গীবাদী উগ্রবাদী রাজনৈতিক শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গী। তিনি বলেন, এই ৩ শত্রুকে মোকাবেলা করাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও জনগণের প্রধান দায়িত্ব। তিনি জাসদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেশ ও জনগণের এই ৩ শত্রুর বিরুদ্ধে সংগ্রামের ধারায় দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উদযাপনে গা ঝাড়া দিয়ে মাঠে নামার আহবান জানান। জনাব ইনু বলেন, সরকারকে কোনো অজুহাত না দেখিয়ে এই তিন শত্রুকে দমন করতে হবে। এই ৩ শত্রুকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে রাজনীতির পথে আসতে হবে, আওয়ামী লীগের ছায়া থেকে দুর্নীতিবাজ, লুটেরাদের বের করে দিতে হবে। তিনি বলেন, বিএনপি-জামাত তালিবানী শক্তির পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি ধামকি দিচ্ছে তা প্রতিরোধে আওয়ামী লীগকে একলা চলো নীতি ছেড়ে মুক্তিযুদ্ধের আদর্শের উপর জাতীয় ঐক্য গড়ে তোলার পথে আসতে হবে।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments