গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া'র সার্বিক দিক নির্দেশনায়, নেতৃত্বে ও উপস্থিতিতে বিভিন্ন মামলায় ধ্বংসযজ্ঞ আলামত (মাদকদ্রব্য সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য) ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজ সংলগ্ন ডাম্পিং পয়েন্টে ১৫৪ টি পুরাতন ও চলমান মামলায় ধ্বংসযজ্ঞ ২৯ বোতল বিদেশি মদ, ৯৩ কেজি গাঁজা, ৩৫১৩ বোতল ফেন্সিডিল, ৩৪৩৭ পিছ ইয়াবা, ৯৬ বোতল মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল সহ কাপড়-চোপড়, গাঁজার ডাল, শার্ট, লুঙ্গি সহ অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।
এসময় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ, মতিউর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো: কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মো: সিরাজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারী সুমন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments