ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনের সংবাদকে কেন্দ্র কর শফিকুল ইসলাম (৪৭) নামের এক স্বেচ্ছাসেবক লীগের নেতার অফিসে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় ৪জন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুহিলপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল জাহেরের ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম (৪৭), মৃত কুতুব মিয়ার ছেলে মুরশেদ হাজারি (৩০), জোরাল খাঁ'র ছেলে মোঃ রাব্বি (২১) ও মনির মিয়ার ছেলে মোঃ নিয়াজ (১৭)।
আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম বলেন, সুহিলপুর মধ্যপাড়া এলাকার দুলাল হাজারি (৫৮) দীর্ঘদিন ধরে সুহিলপুর মৌলভী বাড়ির পূর্বপাশের খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনের ঘটনায় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বালু ব্যবসায়ী দুলাল হাজারি আমাদের সন্দেহ করতে থাকে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুলাল হাজারি মুরশেদ হাজারিকে ডেকে নিয়ে মারধর করে। খবর পেয়ে শফিকুল ইসলাম তার জামাতা মুরশেদ হাজারীকে আহতবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। পরে সন্ধ্যার দিকে আবারো দুলাল হাজারি তার দলবল নিয়ে শফিকুল ইসলামের অফিসে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে। হামলায় শফিকুল ইসলাম, মুরশেদ হাজারিসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে হামলার বিষয়টি দুলাল হাজারি অস্বীকার করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments