টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে পুকুরের পানিতে ডুবে সোয়াদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের সরিষাজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উক্ত গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সাথে পুকুরে মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে পড়ে গেলে খোজাখুজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রিমা খাতুন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ হাসান সরকার জানায়, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পারিবারিক ভাবেই পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments