ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক উপদেষ্টা, কমরেড নুরুল হাসান আর নেই।আজ ১৩ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় আদাবরে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
কমরেড নুরুল হাসানের মৃত্যুতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে কমরেড নুরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৬২‘র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণ অভুত্থান সহ এদেশের শ্রমিক-কৃষক মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম ও গণতন্ত্রের সংগ্রামে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
কমরেড নুরুল হাসান পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। বর্ণাঢ্য বাম রাজনৈতিক জীবনে ১৯১৭ সালে নোয়াখালীতে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। দীর্ঘদিন বিভিন্ন বামপন্থী দলে দায়িত্ব পালন করেন। কৃষক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তে সম্পৃক্ত হন। তিনি সিপিবি’র উপদেষ্টা নির্বাচিত হন।
তার মৃত্যুতে ছাত্র মৈত্রী'র সাবেক সভাপতি , 'জনলোক' কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক জানিয়েছেন।
কমরেড নুরুল হাসান দীর্ঘদিন ধরে নানাবিধ শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।।
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ...
.স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ট্রান্সফোর্স গঠন করতে হবে যাতে বুকের ধন হারানো পরিবারগুলো মনে করেন তাঁরা এক ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
সব মন্তব্য
No Comments