আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামালার কথা নিশ্চিত করেন।
শুক্রবার ( ১৩ জুন ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, আজ শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেছে নেতাসিয়াহু। তিনি ভিডিও বার্তায় বলেন, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরীর কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তসংস্থা রয়টার্সকে জানান, ভোররাতে চালানো এই অভিযানে তারা ইরানের éজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে' লক্ষ্যবস্তু করেছে। তার দাবি , ইরানের কাছে, এমন পরিমাণ ইউরিয়াম মজুত আছে , যা দিয়ে এক দিনের মধ্যেই তারা ১৫টি পারমানবিক বোম তৈরী করতে পারবে।
ইসরায়েরে সংবাদপত্র টাইমস অব ইসরায়েলকে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা 'নেশন অব লায়ন্স' নামের এক বিমান অভিযানে অভিযারে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরান থেকে আসা 'তাৎক্ষনিক হুমকি'মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলি এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, হামলায় ইরানে সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও কয়েকজন উচ্চ্পর্যায়ের পারমানবিক বিজ্ঞানীর মুত্যুর সম্ভাবনা রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলাকে 'প্রতিরোধমূলক আঘাত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, থেকে শিগগিরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে।
ইসরায়েল জুরে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর ৩টা থেকে জরুরি কায়ক্রম ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments