ডেস্ক রিপোর্ট: নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার সকালে বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে করে হত্যা করা হয়। আর রহিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। কাজের সুবাদে তিনি শনিবার গাজীপুরে যান। রোববার সকালে বাড়িতে এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, কী কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের কাজ চলছে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments