স্টাফ রিপোর্টার : যুব প্রশিক্ষণের নামে গত ১৬, ১৭ বছর অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এবং যারা সুযোগগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো; আমিনুল হক৷
রোববার(২৯ মার্চ) অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পুরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ কথা জানান ৷ এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল ৷
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো; আমিনুল হক বলেন, আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সাথে অনেকটাই একমত যে আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত১৬ বছর ১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে ৷ অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে এবং সেগুলো আমি আপাতত আমার কাছে পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি। পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোন প্রশ্রয় দিব না ৷ এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব ৷ পাশাপাশি আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য যুবতীদের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন সে নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যে আমাদের কার্যক্রম এবং কিভাবে যুবক যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরো ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারুকী করব ইনশল্লাহ ভবিষ্যতে ৷
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments