সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর :রাজশাহীর তানোরে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন ও মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার মুন্ডুমালা ক্যাথলিক চার্চে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া গ্রোগ্রামের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু প্রমুখ।
এ সময়ে উপজেলার গ্রাম উন্নয়ন কমিটির নির্বাচিত উপকারভোগীবৃন্দ ও ১২৫ জন মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত বালিকাবৃন্দ ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments