২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে রেকর্ড পরিমাণ তুষারপাত, তীব্র শীত, বিদ্যুৎ বিভ্রাট ও বিমান চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব, মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তুষারঝড়ের তাণ্ডবে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। কোথাও কোথাও ১৮ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
ভারী বরফ ও ঝড়ো বাতাসে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অনেক এলাকায় বন্ধ রয়েছে স্কুল, অফিস ও গুরুত্বপূর্ণ সরকারি সেবা। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তুষারঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই সঙ্গে মহাসড়ক ও স্থানীয় সড়কে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু এলাকায় আরও কয়েকদিন এই শীতল আবহাওয়া ও তুষারপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে তুষার অপসারণ, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments