সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মোবাইল-ফোন হারানোর হিড়িক পড়েছে। এছাড়াও নগদ টাকা ও ভুটভুটি হারানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিংড়া থানায় ১৫টি মোবাইল-ফোন, নগদ টাকা ও ভুটভুটি হারানোর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, বুধবার নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোর্ট মাঠে। রাতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ফোক সম্রাজ্ঞী ও জাতীয় সংসদের সদস্য মমতাজ বেগম এমপিসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আসা ব্যক্তিদের প্রায় অর্ধশত মোবাইল হারানোর অভিযোগ উঠেছে।
মোবাইলের আইএমইআই নম্বর ও সঠিক তথ্য থাকায় ১৫টি জিডি গ্রহণ করেছেন সিংড়া থানা। তথ্য ও আইএমইআই নম্বর দিতে না পারায় জিডি না করে ফিরে গেছেন বাঁকিরা।
বৃহস্পতিবার বিকেলে ভিভো মোবাইল হারিয়ে থানায় জিডি করতে যান সিংড়া পৌর শহরের সরকারপাড়ার বাসিন্দা ও মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম বাবলু। তিনি জানান, রাতে অনুষ্ঠান দেখতে গিয়ে মোবাইলটি হারিয়ে গেছে। মোবাইলটি উদ্ধারের জন্য জিডি করছি।
সন্ধ্যায় কথা হয় অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে হারিয়ে যাওয়া ভুটভুটি মালিক নূর-নবী'র সাথে। তিনি বলেন, আয়ের একমাত্র উৎস ভুটভুটি হারিয়ে গেছে। থানায় জিডি করেছি। তারা চেষ্টা করলে হয়ত ভুটভুটিটি ফিরে পাবো।
সিংড়া থানার ডিউটি অফিসার বিথী খাতুন বলেন, সকাল থেকে ১৫টি মোবাইল হারানো জিডি নিয়েছি। আইএমইআই নম্বর না থাকায় অনেকে জিডি করতে না পেরে ফিরে গেছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, জিডিগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উদ্ধার করে ফিরিয়ে দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments