সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের দু'পক্ষের কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে তুর্য নামে একজন শিক্ষার্থীকে দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর আহতের ঘটনা ঘটে। এঘটনায় স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জিলা স্কুলের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রেদওয়ান খন্দকার মাহিন, মাহমুদুল হাসান ইমন, সৈয়দ তামিম, সৈয়দ তানভীর রশিদ প্রমূখ।
জানা যায়, গত বুধবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরি সামনে জিলা স্কুলে ১০ শ্রেণির ছাত্র সৈয়দ রবিউল সানি তুর্যের সাথে একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইকবাল হোসেন পূর্ণের কথা কাটাকাটি হলে ইকবাল হোসেন পূর্ণ দেশিয় ধারলো অস্ত্র দিয়ে শিক্ষার্থী তূর্যের শরীরে এবং মুখমন্ডলের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও রক্তাক্ত করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্কুলের ৮ম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র সন্ত্রাসী ইকবাল হোসেন পূর্ণ ১০ শ্রেণির ছাত্র আমাদের বন্ধু তূর্যকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে গূরুতর আহত করেছে আমরা প্রশাসনের কাছে এবং প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এবিষয়ে তূর্যের বড় ভাই সৈয়দ তানভীর রশিদ বলেন, আমার ছোট ভাইকে স্টেপ করে গুরুতর আহত ও রক্তক্ত করার পরে তারাই থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে জিডি করেছে। এরপর আমরা থানায় মামলা করতে গেলে জিডি বিষয়টি জানি। এরপর আমরা পূর্ণকে প্রধান আসামী করে একটি মামলা করি। আমরা স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডামের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করতেছি।
জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন বলেন, আমরা গতকাল বিষয়টি জানার পরে তূর্যকে দেখতে গিয়েছি এবং স্কুল কতৃপক্ষ তার পাশে আছে। আমরা স্কুল কমিটি অপরাধ বিবেচনা করে ৮ম শ্রেণির শিক্ষার্থী ইকবাল হাসান পূর্ণকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments