সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই আব্দুর রহমানের মৃত্য হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আহত আরো একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল (রবিবার) সন্ধ্যার পর উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। সোমবার (৩ এপ্রিল) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার ইফতার পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুফাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আব্দুল করিমের কাছে থাকা ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। তাদের মারামারি থামাতে গিয়ে আহত হয় শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীর অবস্থায় সোমবার ভোরে মারা যান আব্দুর রহমান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments