আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত মিলেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান সংঘাতের অবসান নিয়ে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে ওয়াশিংটনকে।
পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাকে সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে।
রোববার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এটি পুনরায় সচল করার প্রস্তাব আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফেরানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে সামরিক উত্তেজনা কমাতে ইরানের এই উদ্যোগ কূটনৈতিক আলোচনার নতুন দ্বার খুলতে পারে।
তবে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের প্রতিক্রিয়া জানায়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রস্তাবটি নিয়ে দুই পক্ষের মধ্যে নীরব কূটনৈতিক তৎপরতা চলতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের সমঝোতার পথ তৈরি করতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments