ডেস্ক রিপোর্ট: ভিনদেশে উচ্চশিক্ষা নিতে গেলে সাধারণত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস, স্যাট বা টোয়েফলের মতো পরীক্ষা দিয়ে, নির্ধারিত স্কোর অর্জন করে আমরা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করি।
কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটি বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বিশেষ সুযোগ দিয়েছে। ইংরেজি দক্ষতার পরীক্ষা ছাড়াই এই ৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
রাইস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। জানিয়ে রাখি, রাইস ইউনিভার্সিটি উচ্চশিক্ষার অঙ্গনে বেশ স্বনামধন্য। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৭তম।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments