বিশ্ববিদ্যালয় প্রতিনিধ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করে। কর্তৃপক্ষ আরও মনে করে যে, নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি ও হয়রানির কোনো অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা তুলে ধরেছেন।
এতে আর ও বলা হয়, এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে, প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা গ্রহণ করা যেতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments