সিলেট অফিস : কিশোরগঞ্জের নিকলি থেকে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে লাশ হলেন আল ইমরান নামের এক যুবক, ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) কিশোরগঞ্জের নিকলি থানার ছেত্রা উত্তর পাড়ার আব্দুল জব্বারের ছেলে আলে ইমরান (৩৩) স্ত্রী খোশনাহারকে নিয়ে সিলেটের জাফলং বেড়াতে আসেন। এসময় তারা অবকাশ যাপনের জন্য বল্লাঘাটের হোটেল রিয়ারভিউয়ের ১০১ নাম্বার কক্ষে অবস্থান করেন।
দুপুর আড়াইটার সময় নিহত ইমরানের লাশ হোটেলের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে স্ত্রী খোশনাহারের সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments