কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার সুন্দরবন বেষ্টিত দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে সুন্দরবন ও সাগরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ হাজার ৯ শত ৩৭ জন কার্ডধারী জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল ।
৩০ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘড়িলাল বাজার সংলগ্ন বেঁড়িবাধের ওপর এ চাল বিতরণের উদ্বোধন করা হয়। সুন্দরবনের নদনদীতে মৎস্য সম্পদের প্রজনন মৌসুমে মৎস্য আহরন থেকে বিরত থাকায় সরকার জেলে কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করায় বেজায় খুশি জেলেরা।
চাল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জেলে মহিনুদ্দিন মোল্যা বলেন, ‘আমি ছিলাম সাগরে। সকালে আমি বাড়িতে এসে আমি স্ত্রীর কাছে জানতে পারি, চাল বিতরণের খবর পেয়ে ৩০ মে দুপুরে আমার জেলে কার্ড দেখিয়ে চাল নিয়ে আসি ।’এ বছর চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে বিলালও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ১ আব্দুস ছালাম, ইউপি সদস্য, ওসমান গণি খোকন, রেজাউল করিম, কহিনুর গাজি, মোজাফফর শিকারী,মহিলা মেম্বর বিথিকা রাণী, রাশিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments