স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ১৯ এপ্রিল ) রাতে হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার ফ্লাট থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন মো. মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।
নহত মঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া থাকতেন এই দম্পত্তি। গতরাতে ওই বাসার মালিক অনেকবার ফোন দিলে ফোন ধরনেনি তিনি। কয়েক মাসের বাড়া পান ফ্লাট মালিক। পরে সরাসরি বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও দরজা না খোলার পরে তারা থানায় এসে জানালে পুলিশ দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে খাটের ওপর স্বামী ও স্ত্রীর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানাগেছে, ২০১০ সালে ভালোবেসে দুজনে বিয়ে করেন। এরপর পরিবার তাদের মেনে নেয়নি। এবং পরিবারের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না।মুঈদ ক্যন্সারে আক্রান্ত ছিলেন। সে আগে একটি খেলান বেচাকেনার ব্যবসা করতেন। পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ায় ব্যাবসা-বাণিজ্য করতে পারেন নি। অসুস্থজনিত কারনে মুঈদ মারা য়ায় এরপর স্ত্রী স্ট্রোক করে মারা যেতে পারে বলে ধারনা করছে পুলিশ । মু।িদের শরীরে পচন ধরা শুরু করেছিল। তার স্ত্রী আইরিনের শরীরে এখনো পচন ধরেনি।
ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করান জান যাবে বলে জানিয়েছে ওয়ারী থানার ওসি।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments