ডেস্ক রিপোর্ট: বিশালাকার এক কুমড়া ফলেছে ইতালির কৃষক স্তেফানো কাতরুপির ফসলি জমিতে। ৩১ মণের সেই কুমড়ার কল্যাণে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভাগিদার তিনি। শুক্রবার (২৯ অক্টোবর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুযায়ী, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড। কেজির হিসেবে এর ওজন দাঁড়ায় ১ হাজার ২২৬ কেজিতে যা প্রায় ৩১ মণ!
ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো ২০০৮ সাল থেকে বিশালাকারের কুমড়া উৎপাদন করে আসছিলেন। গত মঙ্গলবার ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই নিজের খেতের বিশাল সব কুমড়া প্রদর্শন করেছিলেন স্তেফানো। এরমধ্যে থেকেই একটি কুমড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই উৎসবে স্তেফানোর কুমড়াটি দেখতে হাজির হয়েছিলেন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। তারা সেই কুমড়াটি দেখে নিশ্চিত হন, এটি প্রতিযোগিতার জন্য বেশ মানানসই। এরপর মাপজোখ করে দেখা যায় ওই কুমড়াটিই উৎসবের সবচেয়ে বেশি ওজনের কুমড়া। এমনকি উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্তেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরবর্তীতে যাচাই বাছাই শেষে সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্তেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে কাতরুপি স্তেফানো বলেছেন, ‘যখন আমি বিষয়টি নিশ্চিত হলাম, তখন বিস্ময়ে চিৎকার শুরু করেছিলাম।’
এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments