সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে সি ক্যাটারি আহতদের চেক বিতরণে ৩ ঘন্টা বিলম্ব হওয়ায় জেলা প্রশাসকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আহতরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে বসে থেকেও জেলা প্রশাসনের কাউকে না পেয়ে বিকাল ৩ টায় কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ করে তারা।
বিক্ষুদ্ধ আহতরা অভিযোগ করেন, সারাদেশের মত জামালপুরেও আজ আহতদের মাঝে জেলা প্রশাসকের ১ লাখ টাকা করে চেক বিতরণের জন্য পত্র দেয়া হয়। আজ ১১ টায় বিতরণের সময় দেয়া হয়। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে চেক নিতে এসে প্রায় আড়াই ঘন্টা সভাকক্ষে বসে থাকি। পরে খবর আসে জেলা প্রশাসক হাসিনা বেগম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করতে গেছেন। প্রায় তিন ঘন্টা সময় অপেক্ষায় থাকা আহতরা শাররিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অনেকে না খেয়ে এসেছেন তাদের কেউ খুঁজ পর্যন্ত নিতে আসনি। এতে তারা সভাকক্ষ থেকে বেরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নেমে বিক্ষোভ করে।
তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক তাদের অবহেলা করেছেন। রাজধানীতে আহত দেওয়ানগঞ্জ উপজেলার আহত দুলাল হোসেন বলেন,'আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয় ১৫ তারিখ ১১ টায় চেক বিতরণ করা হবে। এখবর পেয়ে আমরা ঢাকা থেকে এসেছি। সকাল ১১ টার আমার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রবেশ করেছি। ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করতে হয়। এ সময় আমাদের কাছে কেউ যায়নি। একটা পিওনও আমাদের খোঁজ নিতে যায়নি। আমাদের অবহেলা করছে। এ অবহেলায় আমরা বিচার চাই। পরে বিকেল সাড়ে তিন দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে জামালপুরের আহত ৬৭ জনের ভেতরে চেক বিতরণ করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠানে ছিলাম। জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা প্রশিক্ষণে গিয়েছে। অনুষ্ঠান শেষ করার আগেই দ্রুত চলে এসে আহতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এঘটনায় কর্মচারীরা আহতদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জনগুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার দাবি করেন জেলা প্রশাসক।
বিক্ষোভ শেষে বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে জামালপুরের আহত ৬৭ জনের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments